০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযানে তেরো লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / ১৮২

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে তেরো লক্ষ ঊনপঞ্চাশ হাজার আটশত টাকার মাদকদ্রব্য, শাড়ি, কম্বল ও কসমেটিকস সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ মে) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিভিন্ন টহলদল সীমান্তবর্তী আন্দুলিয়া, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব চোরাচালান পণ্য জব্দ করে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিদেশী মদ, ভারতীয় ফেনসিডিল, গাঁজা, শাড়ি, কম্বল, থ্রী-পিস, ঔষধ এবং কসমেটিকস সামগ্রী। সবমিলিয়ে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১৩ লক্ষ ৪৯ হাজার ৮০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে সফলতা অর্জন করা সম্ভব হচ্ছে।”

তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমস বিভাগে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির অভিযানে তেরো লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৭:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫