০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বেনাপোল থেকে চৌদ্দ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ১৮০

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে চৌদ্দ লক্ষ তেরো হাজার আটশত চল্লিশ টাকা মূল্যের মাদকদ্রব্য, শাড়ী, কম্বল, চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।

বুধবার (২৮ মে) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল রঘুনাথপুর ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় গাঁজা, বিয়ার, শাড়ী, কম্বল, ওড়না, থ্রি- পিস, শার্টের থান কাপড়, বিভিন্ন প্রকার চকলেট, কিশমিশ, তামাক, মোটরসাইকেলের পার্টস, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (চৌদ্দ লক্ষ তেরো হাজার আটশত চল্লিশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বেনাপোল থেকে চৌদ্দ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

আপডেট: ০৯:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫