যশোরে পিস এ্যম্বাসেডার নেটওয়ার্ক (প্যান) এর দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
- আপডেট: ০৯:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ৯৯

সাঈদ ইবনে হানিফ : যশোরে পিস এ্যামবাসেডর নেটওয়ার্ক (প্যানের) আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪মে সকাল ১০টায় যশোরের আর আর এক ট্রেনিং সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের এম আই পি এস প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন, যশোর প্যানের সমন্বয়কারী জনাব অধ্যক্ষ আব্দুল লতিফ। দি হাঙ্গার প্রজেক্ট এর পক্ষ থেকে কর্মশালাটিতে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী জনাব মোঃ খোরশেদ আলম, এম আই পি এস প্রকল্পের খুলনা ক্লাস্টার এর এরিয়া সমন্বয়কারী জনাব মোঃ রাজু জাবেদ, এম আই পি এস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মোঃ গিয়াস উদ্দিন ও মোঃ আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্যানের সমন্বয়কারী জনাব অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন, ২০২৩ সালের আগস্ট মাসে প্যান গঠনের পর থেকে আজ পর্যন্ত চারটি (পিএফজি) এরিয়ায় বিভিন্ন ধরনের রাজনৈতিক, নির্বাচনী, ধর্মীয় ও জাতিগত দ্বন্দ্ব ও সহিংসতা নিরশনে প্যান কাজ করে যাচ্ছে। বিগত দিনগুলোতে প্যান প্রায় ৫২টি বিভিন্ন ধরনের বিরোধ মীমাংসা করেছে এবং প্রায় ১০৫টি বিভিন্ন ধরনের দ্বন্দ্ব ও বিরোধ চিহ্নিত করেছে। তিনি আরো বলেন, শান্তি-শৃঙ্খলা ও দ্বন্দ্ব বিরোধ নিষ্পত্তিতে প্যান এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কর্মশালাটির প্রেক্ষাপট তুলে ধরেন দি হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়কারী জনাব মোঃ খোরশেদ আলম।
এসময় তিনি বলেন, ভবিষ্যতে প্যানকে কিভাবে আরো শক্তিশালী করা যায় তার জন্য পিএফজি গ্রুপ ভিত্তিক আলাদাভাবে তাদের আগামি এক বছরের পরিকল্পনা উপস্থাপন করেন। পরিকল্পনাগুলিতে পিএফজি সমাজের শান্তি সম্প্রীতি ও দ্বন্দ্ব নিরশনে শান্তি ও সম্প্রীতি সমাবেশ, মানববন্ধন, মতবিনিময় সভা ও আচরণবিধি স্বাক্ষর করার মতো কর্মসূচি গ্রহণ করে।





















