বেনাপোলে বিজিবি’র পৃথক অভিযানে পাঁচ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ০৭:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ১৩২

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ একশত পঞ্চাশ টাকা মূল্যের শাড়ী, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।
রবিবার (২৫ মে) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে শাড়ী, কম্বল, থ্রী-পিস, বিভিন্ন প্রকার খাদ্য এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (পাঁচ লক্ষ একশত পঞ্চাশ) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য বেনাপোল কাস্টমে জমা করা হয়েছে।





















