০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় একচল্লিশ লক্ষ টাকার অবৈধ পণ্য আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / ১৯৭

নিজস্ব প্রতিবেদক : যশোর সীমান্তে অভিযান চালিয়ে চল্লিশ লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত দশ টাকা মূল্যের বিপুল পরিমান মাদকদ্রব্য, কসমেটিক্স সামগ্রী এবং চকলেট আটক করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার (২৩ মে) দিনভর বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি, মাসিলা বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, থ্রি-পিস, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, জিরা, কিসমিস, ফুসকা, কাজু বাদাম, পান মসলা, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ৪০,৯২,৫১০/-(চল্লিশ লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত দশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় একচল্লিশ লক্ষ টাকার অবৈধ পণ্য আটক

আপডেট: ০৮:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫