০৮:২২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ঝিকরগাছায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায়

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ৩৪১

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে মাটিকাটা ও বালু উত্তোলনের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার।

সোমবার (২৮ এপ্রিল) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মাগুরা ইউনিয়নের মাগুরা নিউমার্কেট এলাকায় চৌগাছা উপজেলার পলুয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহেল রানা ও ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের মনজুরুল হক কালুর ছেলে মো: আসাদুল ইসলামকে ৫০০০০ টাকা অর্থদন্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা, সার্ভেয়ারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায়

আপডেট: ০৯:৪৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫