০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বিজিবি’র অভিযানে বেনাপোল ও চৌগাছা সীমান্ত থেকে মদ ফেন্সিডিলসহ সতেরো লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / ২৩৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে সতেরো লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শত টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রী-পিস, বিভিন্ন প্রকার পোশাক, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন বিজিবি।

২৫ মার্চ মঙ্গলবার বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল ধান্যখোলা, হিজলী, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রী-পিস, বিভিন্ন প্রকার পোশাক, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (সতেরো লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজিবি’র অভিযানে বেনাপোল ও চৌগাছা সীমান্ত থেকে মদ ফেন্সিডিলসহ সতেরো লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৮:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫