শিরোনাম:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক মারা গেছেন
নিউজ ডেস্ক
- আপডেট: ০৭:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ২০৬

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলামের স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২ মার্চ) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের এলডি হলে বিএনপির বর্ধিত সভাস্থলে গর্তে পড়ে আহত হন তিনি। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।




























