১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

বেনাপোলে বিএনপির সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ৭

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সমাবেশ ও বিশাল গণমিছিল করেছে বিএনপি।

শনিবার (২৮ নভেম্বর-২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল ইউনিয়ন বিএনপির আয়োজনে গাতীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন শার্শার সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মো. দেলোয়ার হোসেন খোকন বলেন, দেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে কেউ যেন দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বিএনপি রাজপথে থাকবে।

মফিকুল হাসান তৃপ্তি বলেন, দেশের মানুষ আর কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা দেখতে চায় না। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।

আবুল হাসান জহির বলেন, শার্শা ও বেনাপোলের বিএনপি নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধ। দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকতে হবে। জনগণের স্বার্থে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মোহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, শার্শার মাটি বিএনপির ঘাঁটি। এ অঞ্চলের নেতাকর্মীরা সবসময় অন্যায়, সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ও কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী এবং সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

সমাবেশে উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাস্টার ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান মফিজ ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক জব্বার সরদার এবং লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকনসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।

এছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক শরিফুদ্দিন আহম্মেদ সোহাগ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, যুগ্ম আহবায়ক আতাউর রহমান আতা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্যসচিব সেলিম হোসেন আশা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ ও সদস্যসচিব ওমর ফারুক, পৌর কৃষক দলের সভাপতি জসীম উদ্দীন ও সাধারণ সম্পাদক জামাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম চয়ন, সদস্যসচিব সবুজ হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন ও জিয়াউর রহমান এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে যোগ দিতে শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সমাবেশস্থলে আসেন। এতে গাতীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। সমাবেশ শেষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে গণমিছিল বের করা হয়।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিএনপির সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

আপডেট: ১১:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬