১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ১৮

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু। তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি শহরের টাউন হলের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতার প্রতিবাদে জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেল ৫টায় টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে খাগড়াছড়ির সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি কখনোই স্বৈরাচারী আওয়ামী লীগের মতো নিপীড়ক রাজনৈতিক দল হবে না। বিএনপি মানুষের ওপর জুলুম, নির্যাতন কিংবা হত্যার রাজনীতি করবে না।

তিনি বলেন, গোলাপগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলেও প্রাণঘাতী কোনো ঘটনা ঘটেনি। পুলিশ কিংবা বিজিবির ওপর হামলার ঘটনাতেও কাউকে গুলি করা হয়নি। বিএনপি কখনো মানুষ হত্যা করবে না। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার অন্তত ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে এবং ২৫ হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে।

ওয়াদুদ ভূইয়া আরও বলেন, খাগড়াছড়িতেও নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। ইতোমধ্যে বিআরটিসির বাস ও একটি জিপ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাতের আঁধারে ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দিয়ে তাঁর মা-বাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, পাহাড়ে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা বরদাশত করা হবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো অপশক্তি যাতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিঙ্কু, আব্দুর রউফ রাজাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু

আপডেট: ১০:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬