১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ১৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর-২০২৬) শার্শা থানা পুলিশের এসআই শেখ মোঃ জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

পুলিশের তথ্যমতে আটককৃতরা শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান (৩২)। তিনি উপজেলার মাটিপুকুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। অপরজন হলেন লক্ষণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আবেদুল ইসলাম (৪২)। তিনি বেদেপুকুর গ্রামের মোঃ নেবুর আলীর ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার মামলা নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২-এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, গ্রেফতারকৃত দুজনকে শনিবার (২৮ নভেম্বর-২০২৬) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

আপডেট: ১০:০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬