১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শার্শায় ইয়াবা ও মোটরসাইকেলসহ পানবুড়ির ইমরান গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ ইমরান হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর-২০২৬) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে শার্শা বাজারের আর.টি. গার্মেন্টসের সামনে শার্শা-জামতলাগামী পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

শার্শা থানা পুলিশের এসআই মো. সবুজ গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি পুরাতন কালো রঙের হিরো স্প্লেন্ডার প্লাস ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতার ইমরান হোসেন শার্শা উপজেলার পানবুড়ি গ্রামের জাকির হোসেন ও মর্জিনা খাতুনের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় ইয়াবা ও মোটরসাইকেলসহ পানবুড়ির ইমরান গ্রেফতার

আপডেট: ১২:২৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬