০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দৌলতদিয়ায় মাদকের আতরঘর উচ্ছেদে ৪১টি বসতি চিহ্নিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ৭

নিজস্ব প্রতিবেদকঃ ‎মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া পুড়াভিটা এলাকা উচ্ছেদে শেষ পর্যায়ে সিমানা নির্ধারণী মাপজোখ সমাপ্ত করেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের নেতৃত্বে প্রায় ২০ সদস্যের একটি প্রতিনিধি দল এই মাপঝোপে অংশ নেয়। এসময় রাজবাড়ী পৌরসভার আওতায়ধীন দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় বসবাসরত ৪১টি কাঁচা-পাকা, আধা পাকা ও টিনসেড বাড়ী চিহ্নিত করে তাতে লাল রং দিয়ে মার্ক করা হয়। পরবর্তীতে সকল আইনি প্রক্রিয়া শেষে ফাইনালি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

‎এতে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার ভুমি মোঃ মুন্তাসির হাসান খান ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুর ইসলাম। এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুর রহমান বলেন, রাজবাড়ী পৌরসভার জায়গা অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আছে পুড়াভিটার বেশকিছু ব্যক্তি এমন অভিযোগে উপজেলা প্রশাসন সীমানা নির্ধারণী মাপজোখ করতে গেলে গোয়ালন্দ থানা পুলিশ তাকে সহযোগীতা করে।
‎
‎আর গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. মুন্তাসির হাসান খান বলেন, গোয়ালন্দ উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তাই পুড়াভিটা এলাকায় যারা সরকারি জায়গার দখল করে অবৈধভাবে মাদক ব্যবসা করছে তাদের স্বমূলে উচ্ছেদ করতে শেষ পর্যায়ে মাপজোখ সমাপ্ত হয়েছে। শিগগিরই উচ্ছেদ কাজ শুরু করা হবে। আশা করছি, উচ্ছেদ অভিযান সফল হলে দৌলতদিয়া এলাকা কিছুটা হলেও মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্তি হবে।

Please Share This Post in Your Social Media

দৌলতদিয়ায় মাদকের আতরঘর উচ্ছেদে ৪১টি বসতি চিহ্নিত

আপডেট: ০৮:২৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬