০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নড়াইলে অটোভ্যান চালকের হাত বাধা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ৪

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকা থেকে আজিবার শেখ (৪০) নামে এক অটোভ্যান চালকের হাত বাধা মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার পৌরসভার লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকার একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আজিবার শেখ লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার প্রতিদিনের মত আজিবার শেখ তার অটোভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হয়। তিনি প্রতিদিন সন্ধায় বাড়ি ফিরে গেলেও এদিন বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোজাখুজি শুরু করেন। তাকে খুজে না পেলেও ওইদিন দিবাগত রাত দেড়টার দিকে তার চালিত অটোভ্যানটি লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে পাওয়া যায়। তবে অটোভ্যানটি পাওয়া গেলেও তার সন্ধান মেলেনি। 

মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে লক্ষীপাশা মোল্যার মাঠের পাশে একটি বাড়ির ছাদে আজিবর শেখের হাত বাধা মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তিনি কিভাবে সেখানে এসেছেন এবং তার মৃত্যুর কারন জানা যায়নি।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

নড়াইলে অটোভ্যান চালকের হাত বাধা মরদেহ উদ্ধার

আপডেট: ০৯:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬