০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

অভয়নগরে শিশু ধর্ষণ মামলার পলাতক শিক্ষক ঢাকায় গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ১৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় পলাতক আসামি ও বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেনকে (৩৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর-২০২৬) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর থানা পুলিশের সহযোগিতায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বাথরুমে ১০ বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে সহকারী শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে। পরে শিশুটিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ২৭ অক্টোবর অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন। মামলার নম্বর ১৭। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্তের চেষ্টা চলছিল। পরে বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে শিক্ষক ইমরান হোসেন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বিচারিক হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার ইমরান হোসেন অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের রানাভাটা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

Please Share This Post in Your Social Media

অভয়নগরে শিশু ধর্ষণ মামলার পলাতক শিক্ষক ঢাকায় গ্রেফতার

আপডেট: ০৮:৫৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬