সৈয়দপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের উপজেলা শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন
- আপডেট: ০৯:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ১৭

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশব্যাপী সাংবাদিকদের ঐক্য সুদৃঢ়করণ এবং পেশাগত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব’-এর সৈয়দপুর উপজেলা শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগের সভাপতি এস. আর. শফিকুল ইসলাম (রতন)।
মঙ্গলবার মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় সৈয়দপুর উপজেলার চৌধুরী টাওয়ারের (৩য় তলা) অস্থায়ী কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তাগণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সাংগঠনিক বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগের সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন। এতে প্রধান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহা. শাহীন আক্তার শাহীন।
বিশেষ বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম বুলু, সাধারণ সম্পাদক মো. হামিদার রহমান এবং সহ-সভাপতি মো. আমিরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক বাদশা প্রামানিক, রংপুর জেলা সভাপতি শরিফা বেগম শিউলী, সাধারণ সম্পাদক রবিন চৌধুরী রাসেল এবং ডিমলা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ সুমন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া শেষে ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। এ সময় সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মো. ইবনে আলী সরকারসহ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সম্মানিত উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা এবং হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ ও দেশপ্রেমিক সাংবাদিকতা চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।





















