০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ১

নিজস্ব প্রতিবেদকঃ সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতি বাংলাদেশ গড়ি “এই শ্লোগানকে সামনে রেখে বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সমাবেশ।

জাতিগত, ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে-ইউরোপীয় ইউনিয়ন পরিচালিত দি-হাঙ্গার প্রজেক্টের আওতায় মঙ্গলবার ১০ই নভেম্বর সকাল ১০টায় পিস-ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র, আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর যশোর জেলা সভাপতি অধ্যাক্ষ মোস্তাক মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন, হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জাবেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিএফজির এম্বাসেডর মোঃ মাসুদ আলম টিপু, গণঅধিকর ফাউন্ডেশনের পরিচালক মোঃ ইকরামুল হক মিঠু, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রণয় সরকার, সমাজ সেবক হাফিজুর রহমান হাফিজ, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী দিলরুবা পারভীন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও (বিএনপি নেতা) মোঃ সেলিম রেজা সাবু, মোঃ গোলাম ছরোয়ার, হাফিজুর রহমান, লিটন মোল্লা এবং ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লব, শিমুল হোসেন, রিন্টু মিয়া, আব্দুল জলিল মোল্লা, আমেনা খাতুন, জসিম উদ্দীনসহ আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার প্রার্থী এবং সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। সমাবেশে, উপস্থিত নেতৃবৃন্দ, সব দল ও মতের মানুষের সাথে সম্প্রীতিপূর্ণ পরিবেশ বজায় রেখে একটি শান্তিপূর্ণ নির্বাচনে অংশ গ্রহণ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: ০৯:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬