০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শিবগঞ্জ পৌরসভার জলাবদ্ধতায় পানিবন্দি প্রায় ৫০০ জন দুর্গত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ৩২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার জলাবদ্ধতায় পানিবন্দি প্রায় ৫০০ জন দুর্গত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ই অক্টোবর) সকালে পৌরসভা এলাকার পরিদর্শনের মাধ্যমে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গত মানুষের হাতে সরাসরি ত্রাণ তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর মো: সাইমুম পারভেজ।

এসময়, ডক্টর সাইমুম পারভেজ জানান, শিবগঞ্জ পৌরসভার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সেন্ট্রাল ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা (প্ল্যানিং) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অত্যন্ত দ্রুততার সাথে এর নির্মাণকাজ শুরু করা হবে।

এর পাশাপাশি নদীভাঙন কবলিত এলাকার জনদুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, শিবগঞ্জের নদীভাঙন এলাকায় স্থায়ী বাঁধের কাজও অতি শীঘ্রই শুরু করা হবে।

পরিস্থিতি সরজমিনে পর্যালোচনা ও স্থায়ী বাঁধ নির্মাণের প্রক্রিয়া ত্বরান্বিত করতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ খুব শীঘ্রই শিবগঞ্জ এলাকা পরিদর্শনে আসবেন বলেও তিনি নিশ্চিত করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারের এই দ্রুত পদক্ষেপ ও উন্নয়ন প্রকল্পের ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত জনগণ।

Please Share This Post in Your Social Media

শিবগঞ্জ পৌরসভার জলাবদ্ধতায় পানিবন্দি প্রায় ৫০০ জন দুর্গত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ

আপডেট: ১০:৫৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬