সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব: বায়সাসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন আবুল হোসেন আজাদ
- আপডেট: ১২:০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ১০

মোঃ মঞ্জুরুল ইসলাম মুকুল : যশোরের কেশবপুর উপজেলার ৩ নম্বর মজিদপুর, বিদ্যানন্দকাটি ও হাসানপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক,সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, ৩ নম্বর মজিদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও বায়সা ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুর রহমান মিলন, ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মন্দির পরিচালনা কমিটির সদস্য, পূজারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্দির পরিদর্শনকালে আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে মানুষের মধ্যে আনন্দ, ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে একসঙ্গে বসবাস করতে হবে। সামাজিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা শুরুর আগেই আবুল হোসেন আজাদ ব্যক্তিগত অর্থায়নে পূজামণ্ডপের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেছেন।




















