১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মণিরামপুরে ২৫০ পিস ইয়াবাসহ সাতক্ষীরার দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেলসহ সাতক্ষীরার দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর-২০২৬) রাত সাড়ে ৮টার দিকে মণিরামপুর থানার খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, খেদাপাড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. আনিছুর রহমান, এএসআই নির্মল গাইনসহ সঙ্গীয় ফোর্স মাদকদ্রব্য উদ্ধার অভিযানে দায়িত্ব পালন করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর উপজেলার গালদা গ্রামের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের তালতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ৮টার দিকে ওয়ালটন শোরুমের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. জাহিদ হোসেন (৩০) ও মো. সাজ্জাদ হোসেনকে (৩১) আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে জাহিদ হোসেনের কাছ থেকে ১৫০ পিস এবং সাজ্জাদ হোসেনের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেফতার জাহিদ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার বাকাল ইসলামপুর এলাকার মো. জাহাঙ্গীর গাজীর ছেলে। অপর গ্রেফতার সাজ্জাদ হোসেন একই উপজেলার পলাশপোল এলাকার শেখ মনিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

মণিরামপুরে ২৫০ পিস ইয়াবাসহ সাতক্ষীরার দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ০১:২২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬