নজরুল বর্ষ ও নতুন কুঁড়ি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৭:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৯

শালিখা( মাগুরা) প্রতিনিধিঃ আজ ২৫ আগস্ট বিকেলে শালিখা উপজেলা মিলনায়তনে ‘নজরুল বর্ষ ও নতুন কুঁড়ি’ উদযাপন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর হাসান চৌধুরী।
তিনি নজরুলের সাহিত্য, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশে বিভিন্ন কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জনাব বিপ্লব কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারদ্বয়।
এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং ক্রীড়া শিক্ষকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।সভায় ‘নজরুল বর্ষ’ ও ‘নতুন কুঁড়ি’ উদযাপনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক, সাহিত্যিক ও ক্রীড়া কার্যক্রমসহ বিভিন্ন আয়োজন সফলভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।





















