০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

শার্শা উপজেলা কলেজে নতুন সভাপতির মতবিনিময় ও বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলা কলেজের প্রতিষ্ঠাতা ও নবগঠিত এডহক কমিটির সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

সোমবার (২৪ আগস্ট-২০২৬) সকালে তিনি কমিটির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে কলেজে উপস্থিত হলে কলেজের অধ্যক্ষ মো. হাসানুজ্জামান তাদের এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

উপস্থিত হয়ে সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে নিয়ে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে তিনি কলেজের শিক্ষক ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই এই কলেজের শিক্ষার পরিবেশ ও মান ধরে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। নবগঠিত এডহক কমিটির মাধ্যমে কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান আরও বেগবান করাই আমাদের মূল লক্ষ্য।”

মতবিনিময় সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে দুটি চারা গাছ রোপণ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

শার্শা উপজেলা কলেজে নতুন সভাপতির মতবিনিময় ও বৃক্ষরোপণ

আপডেট: ০৪:০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬