শিরোনাম:
চৌগাছায় ডিবির অভিযানে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
নিউজ ডেস্ক
- আপডেট: ০৪:১৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশিক হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২২ আগস্ট-২০২৬) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর গ্রামের বাউড় এলাকার সাহারা আফরীন ক্যাফের পাশের ফাঁকা জায়গা থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, ডিবি যশোরের এসআই মো. সামিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক অবস্থায় আশিক হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক আশিক হোসেন চৌগাছা উপজেলার মির্জাপুর গ্রামের মো. শাহাজাহান আলীর ছেলে। তার মায়ের নাম মোছা. রাশেদা বেগম।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।





















