০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

কৃষির উন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: এমপি সাবিরা নাজমুল মুন্নী

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নে তুলা চাষিদের ভাগ্যোন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট-২০২৬) বিকেলে ‘তুলা গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর’ প্রকল্পের অর্থায়নে প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার, উন্নতমানের বীজ ও অত্যাধুনিক কৃষি সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও বর্ণাঢ্য কৃষক র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সাবিরা নাজমুল মুন্নী এমপি বলেন, “কৃষি আমাদের অর্থনীতির প্রাণ। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশীয় বস্ত্রখাতের কাঁচামাল তুলার যোগান বাড়াতে স্থানীয় কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের প্রান্তিক চাষিরা মাঠপর্যায়ে উৎপাদন আরও বাড়াতে সক্ষম হবেন।” কৃষকদের সার্বিক কল্যাণে বর্তমান সরকার সবসময় পাশে রয়েছে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোজাদ্দীদ আল শামীম, যশোর আঞ্চলিক কার্যালয়ের কীট-পতঙ্গ বিশেষজ্ঞ তাসদিকুর রহমান ও প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান।

এ সময় তুলা চাষে ক্ষতিকর কীট-পতঙ্গ দমনের আধুনিক কৌশল ও ফলন বাড়ানোর বিষয়ে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবার রহমান, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সহ এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক তুলা চাষি উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে সার, বীজ ও প্রয়োজনীয় উপকরণ তুলে দেন। এর আগে বিকেল সাড়ে পাঁচটায় এক বর্ণাঢ্য কৃষক র‍্যালি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

কৃষির উন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: এমপি সাবিরা নাজমুল মুন্নী

আপডেট: ০৪:১৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬