ঝিকরগাছা থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বড় সাহেব ও তার পুত্রের মৃত্যু বার্ষিকী পালন
- আপডেট: ০৭:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১০

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুস সামাদ (বড় সাহেব) এর ৪০ তম এবং তার জ্যেষ্ঠ পুত্র যশোর জেলা বিএনপির সাবেক সদস্য মরহুম আব্দুল হালিম (মেহেদী) এর ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উভয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগষ্ট) আছরের নামাযের পরে সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস এর প্রাঙ্গণে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মরহুম আব্দুস সামাদের জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করেন মরহুমের পুত্র শফিউল আজম রুমি। এসময় উপস্থিত ছিলেন মরহুম আব্দুল হালিম (মেহেদী) এর পুত্র, বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, ঝিকরগাছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবু, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম আব্দুস শুকুরসহ ঝিকরগাছা উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ। দোয়া পরিচালনা করেন মোবারকপুর পীর তলা জামে মসজিদের ইমাম গোলাম রব্বানী।





















