১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই: বেনাপোলে সাবিরা নাজমুল মুন্নি

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি বলেছেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই। তিনি বলেন, শিক্ষা ও কারিগরি শিক্ষাসহ বিভিন্ন খাতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (৬ জুলাই-২০২৬) বিকেল ৫টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৮৫ যশোর-১ (শার্শা) আসনের উন্নয়ন তদারকির দায়িত্ব পাওয়াকে কেন্দ্র করে এ সভার আয়োজন করা হয়।

বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গণি বল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবিরা নাজমুল মুন্নি।

বক্তব্যে তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষা ও কারিগরি শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং জাতীয় বাজেটের বিভিন্ন দিকও তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সুমন, ঝিকরগাছা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কাকন, মীর আফরোজ মনা। এছাড়া বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুননাফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার নওয়াজীস ইসলাম রিয়েল এবং কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নী ইসলাম তন্নী।

এ ছাড়া বক্তব্য দেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদ উন নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসাহক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ।

সভায় বেনাপোল পৌর ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই: বেনাপোলে সাবিরা নাজমুল মুন্নি

আপডেট: ১০:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬