১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের আশু রোগ মুক্তি কামনা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদকঃ যশোর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যশোর-এর প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদযন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত ওপেনহার্ট (বাইপাস) সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।

প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জাহিদ হাসান টুকুন রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য সম্প্রতি ঢাকায় যান। সেখানে চিকিৎসকদের পরামর্শে তার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের তিনটি আর্টারিতে গুরুতর ব্লক ধরা পড়ে। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে দ্রুত বাইপাস সার্জারির প্রয়োজনীয়তার কথা জানান।

তিনি আরও জানান, বর্তমানে জাহিদ হাসান টুকুন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার সুস্থতা কামনা করে তিনি সাংবাদিক সমাজ, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

দীর্ঘদিন ধরে যশোরের সাংবাদিকতা ও সংবাদপত্র প্রকাশনার সঙ্গে সম্পৃক্ত জাহিদ হাসান টুকুন স্থানীয় গণমাধ্যম অঙ্গনের একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর যশোরসহ দেশের বিভিন্ন স্থানের সাংবাদিক, সহকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকে তার দ্রুত সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন।

সাংবাদিক সমাজের পক্ষ থেকে জাহিদ হাসান টুকুনের দ্রুত আরোগ্য এবং সুস্থ হয়ে আবারও কর্মময় জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের আশু রোগ মুক্তি কামনা

আপডেট: ১০:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬