১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

শার্শায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই-২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শার্শার যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ্ আলম, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. খায়রুজ্জামান মধু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস. এম. শাখির উদ্দিন, উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার একেএম নুরুজ্জামান-সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

শার্শায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত

আপডেট: ০৬:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬