১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ এলাকায় অভিযান চালিয়ে ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প।

সোমবার (৬ জুলাই-২০২৬) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৪৫৪ বোতল উইনসেরেক্স ও ৮৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ এলাকার মো. আসাদুল মোড়ল (৪৫), তিনি মো. মাজেদ মোড়লের ছেলে এবং একই এলাকার মৃত ইয়ার আলী মোল্লার ছেলে মো. রুহুল আমিন মোল্লা (৩৯)।

র‍্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়।

পরে গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মাদকসহ তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ০৮:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬