বাঘারপাড়ায় গ্রামীণ উন্নয়নের অঙ্গীকারে নিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- আপডেট: ০৮:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ১৬

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস।
দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির বিভিন্ন গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকারের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র আসনের সংসদ সদস্য।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খাইরুল হক এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রোজিনা পারভীন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, পল্লী উন্নয়ন সংগঠনের সদস্য, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হচ্ছে শক্তিশালী গ্রামীণ অর্থনীতি। তাই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পল্লী উন্নয়নে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপরও তারা গুরুত্বারোপ করেন।





















