ব্যবসায়ী বদরুজ্জামান ঝন্টু আর নেই: জানাজায় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ
- আপডেট: ১১:২২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্য ও মেসার্স হাসিনা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান বদরুজ্জামান ঝন্টু আর নেই।
রোববার (২৮ জুন-২০২৬) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি যশোরের শার্শা উপজেলার শার্শা সদর ইউনিয়নের নাভারণ সরদার বারিপোতা গ্রামের বাসিন্দা এবং এলাকার একজন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী ছিলেন।
তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে বেনাপোল ব্যবসায়ী সমাজ এবং তাঁর নিজ গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার বাদ আসর মরহুমের নিজ গ্রাম সরদার বারিপোতা এলাকার আলমগীর প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট এই ব্যবসায়ীর জানাজায় অংশ নিতে বিকেল থেকেই সর্বস্তরের মানুষের আগমন ঘটে।
মরহুমের মৃত্যুর খবর পেয়ে জানাজার নামাজে শরিক হন জাতীয়তাবাদী দল (বিএনপি) শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও শার্শা আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সাবেক প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান লিটন, বিশিষ্ট জামায়াত নেতা আলহাজ্ব তৈয়েবুর রহমান জাহাঙ্গীর এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু।
এছাড়া জানাজায় বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বদরুজ্জামান ঝন্টুর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ।





















