যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
- আপডেট: ০৮:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়।
শনিবার (২৭ জুন) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল যশোর কোতোয়ালী মডেল থানার রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মো. জাহিদ সিকদারের ফাঁকা জমির সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি পুরাতন টয়োটা হায়েস (মডেল-২০০৭) মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মো. রাসেল খান (৩৩) ও মো. কামরুজ্জামান খানকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
আটক রাসেল খান কেশবপুর থানার মধ্যকুল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। অপর আটক কামরুজ্জামান খান যশোর কোতোয়ালী থানার কচুয়া খানপাড়া এলাকার মৃত বাবুল খানের ছেলে।
ডিবি পুলিশ জানায়, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার (২৮ জুন) তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





















