চৌগাছায় পুলিশের অভিযানে ৭২ পুরিয়া গাঁজাসহ আটক-১
- আপডেট: ০৮:৫৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা থানায় বিশেষ অভিযান চালিয়ে ৭২ পুরিয়া গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চৌগাছা থানা পুলিশ।
পুলিশ জানায়, রোববার (২৮ জুন-২০২৬) সকাল ১০টার দিকে চৌগাছা থানার দশপাখিয়া পুলিশ ক্যাম্পের এসআই মো. বায়েজীদ মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স থানার ধুলিয়ানী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ধুলিয়ানী বাজারের পশ্চিম পাশের হিন্দুপাড়ায় শ্রী শ্রী কালী মন্দিরসংলগ্ন ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে ৭২ পুরিয়া অবৈধ গাঁজাসহ শ্যামল কুমার বিশ্বাস (৪৭) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শ্যামল কুমার বিশ্বাস ধুলিয়ানী বাজারের পশ্চিম পাশের হিন্দুপাড়ার বাসিন্দা। তিনি মৃত শিবুপদ বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেপ্তার আসামিকে রোববার (২৮ জুন) আদালতে পাঠানো হয়েছে।





















