১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ জুন,২০২৬) রাত ৮টা ৪০ মিনিটের দিকে শার্শা থানার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়ার বাগুড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের এসআই গোরাচাঁদ দাশ ও এএসআই মো. ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাগুড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় বাগুড়ী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রাজিব হোসেনকে (৩২) তার বাড়ির উঠান থেকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার রাজিব হোসেন শার্শা থানার বাগুড়ী গ্রামের বাসিন্দা।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, “ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

Please Share This Post in Your Social Media

শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট: ১২:৩৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬