১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

বেনাপোলে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ জুন,২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকার সীমান্তে পরিচালিত অভিযানে এসব চোরাচালান পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ৬৭টি শাড়ি, ২টি কম্বল, ১১৪ কেজি ফুসকা, ৪ দশমিক ৫ কেজি জিরা, ১০৮টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৩ দশমিক ৫ কেজি কিশমিশ, আধা কেজি চা-পাতা, ২৪ প্যাকেট পাতার বিড়ি, ১ প্যাকেট সন পাপড়ি, ১ হাজার ৫০০টি চকলেট এবং ৭৩৮টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ৭০ হাজার ৮০০ টাকা।

আটককৃত চোরাচালান পণ্য আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদারভাবে পরিচালিত হচ্ছে।

বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১০:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬