প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বেনাপোলে পথসভা ও শুভেচ্ছা মিছিল
- আপডেট: ০৮:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / ২৩

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৭ তারিখ আগমন উপলক্ষে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে
পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ও স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন পথ সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে বেনাপোল পৌর বিএনপি ও স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ও উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৪ টার সময় শুভেচ্ছা মিছিলটি বেনাপোল বলফিল্ডের মাঠ থেকে শুরু হয়ে বেনাপোল পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, বেনাপোল নূর শপিং মহলের সামনে এসে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানান এবং কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।
মিছিল শেষে, বেনাপোল বাজারের নূর শপিং মহলের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়।
এ মিছিলে অংশগ্রহণ করেন, সাবেক বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, আব্দুল মজিদ, সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, শাহাবুদ্দিন আহামেদ, এ কে এম আতিকুজ্জামান সনি, নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল মুননাফ, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, যশোর জেলা সেচ্ছাসেবকদল এর যুগ্ম আহ্বায়ক সবুর হোসেন।
আরও উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, যুগ্ম আহ্বায়ক মীর আলম, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, সদস্য ইউনুচ আলী, উপজেলা সেচ্ছাসেবকদল এর আহবায়ক আসাদুজ্জামান রিপন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেন, ইদ্রিস ডাক্তার,
উলাশী ইউনিয়ন বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, যুবদল নেতা আশানুর রহমান, যুবদল নেতা লাল্টু বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমেনুল সাগর, বেনাপোল পৌর সেচ্ছাসেবকদল এর আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব ওমর ফারুক, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল আরিফ, সদস্য ইশতিয়াক আহমেদ শাওন, উপজেলা মহিলা দলের সকল নেত্রীসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন হউপলক্ষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কর্মসূচিকে সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তারা আশা প্রকাশ করেন, এই আগমন শার্শা উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে।
সভা শেষে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
























