বেনাপোলে যৌথ অভিযানে ৩৭২ বোতল ফেন্সিডিলসহ আটক-২
- আপডেট: ১০:৫৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকা থেকে ৩৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৬ ও বিজিবির যৌথ আভিযানিক দল।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে র্যাব-৬, সিপিসি-৩, যশোর এবং বেনাপোল পুটখালী বিজিবির সদস্যরা এ অভিযান চালায়।
অভিযানে পুটখালী এলাকা থেকে মোঃ নয়ন হোসেন ও মোঃ সুমন সরদার (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকার বাসিন্দা।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৩৭২ (তিনশত বাহাত্তর) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয় এসব মাদকদ্রব্য।
র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জব্দকৃত আলামতসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, র্যাব ফোর্সেস নিয়মিতভাবে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে। এছাড়া চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ দমনে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রমে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















