০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

যশোরে র‍্যাবের অভিযানে ১১ মামলার আসামি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও চুরি মামলাসহ মোট ১১টি মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ-২০২৬) দুপুর ১২টার দিকে কোতোয়ালী মডেল থানার নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতক্ষীরা ও ফরিদপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা অস্ত্র, মাদক, চুরি ও মারামারিসহ একাধিক মামলার পলাতক আসামি রিপন হোসেন (৩২)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রিপন হোসেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার নোড়ারচক গ্রামের আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মোট ১১টি বিচারাধীন মামলা রয়েছে, যার মধ্যে ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি আছে বলে জানিয়েছে র‌্যাব।

র‍্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে র‍্যাবের অভিযানে ১১ মামলার আসামি আটক

আপডেট: ০১:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬