০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

বাঘারপাড়ায় স্বাধীনতার চেতনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • /

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ায় স্বাধীনতার চেতনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সরলা সিংহী মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ‘সরলা সিংহী’ স্থায়ী মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ। তিনি তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার যে কোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। ১৯৭১ সালে কৃষক, শ্রমিক, ছাত্রসহ সর্বস্তরের মানুষের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা কোনোভাবেই ভিন্ন পথে প্রবাহিত হতে দেওয়া যাবে না। দেশের জনগণ সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি চলতি বোরো মৌসুমে কৃষকদের ন্যায্য মূল্যে সার ও ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

কমিটির সহ-সভাপতি কঙ্কন পাঠকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক তসলিমুর রহমান, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবু নাসের অনিক, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ঘনশ্যাম মজুমদার, কৃষক ক্ষেতমজুর সমিতির যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান এবং কমিটির সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বাউল গান ও দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুরো আয়োজনটি ছিল স্বাধীনতার চেতনায় উজ্জীবিত।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় স্বাধীনতার চেতনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: ০৯:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬