০২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

ঝিকরগাছায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি, মহাসড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ মাটির গাড়ি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ১৩

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ
যশোরের ঝিকরগাছায় প্রশাসনের চোখ এড়িয়ে দিনে-দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কে অবাধে চলাচল করছে অবৈধ মাটি বহনকারী গাড়ি। এ কারণে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

শনিবার (২৮ মার্চ) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের বিভিন্ন অংশে এসব অবৈধ মাটি বহনকারী গাড়ির দাপট লক্ষ্য করা যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এ ধরনের অবৈধ কার্যক্রম চলছে, তবে এদিনের চিত্র যেন আরও উদ্বেগজনক। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, অবৈধভাবে মাটি কেটে পরিবহনের ফলে একদিকে যেমন সড়কের ক্ষতি হচ্ছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিশেষ করে ঝিকরগাছা বাজারের মতো ব্যস্ত এলাকায় কিছুক্ষণ পরপর এমন দৃশ্য দেখা যাচ্ছে, যা সাধারণ মানুষকে আতঙ্কিত করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাঁকড়া থেকে ঝিকরগাছা বাজারে আসা এক স্কুল শিক্ষক বলেন, “বাঁকড়া বাজারসহ আশপাশের এলাকায় প্রায় প্রতিদিনই এমন দৃশ্য দেখা যায়। প্রশাসন যদি কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে এসব বন্ধ করা সম্ভব নয়। অতীতে মাটির গাড়ির সঙ্গে দুর্ঘটনায় শিশুসহ একাধিক হতাহতের ঘটনাও ঘটেছে। ঝিকরগাছা বাজারের মতো গুরুত্বপূর্ণ স্থানে এভাবে অবৈধ গাড়ি চলাচল মানে প্রশাসনকে প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি দেখানো।”

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ **মো. শাহজালাল আলম** বলেন, “দিনের বেলায় এমন ঘটনা আমাদের জানা ছিল না। বিষয়টি এখনই খতিয়ে দেখা হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা **মোছা. রনী খাতুন** বলেন, “যেসব মাটির গাড়ি চলাচল করছে, তা অননুমোদিত। অনুমতি ছাড়া কোনো মাটির গাড়ি চলাচলের সুযোগ নেই। বিষয়টি পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে।”

তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের এই বক্তব্যের পরও সন্ধ্যার পর মহাসড়কে স্বাভাবিকভাবে মাটির গাড়ি চলাচল করতে দেখা গেছে। এতে প্রশাসনিক তৎপরতা ও দায়িত্বশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি, মহাসড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ মাটির গাড়ি

আপডেট: ০৮:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬