০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

যশোরে আনন্দঘন পরিবেশে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ১২

স্টাফ রিপোর্টার : যশোরের দেয়াড়া ইউনিয়নের হালসার ঐতিহ্যবাহী বুকভরা বাওড় সংলগ্ন একটি রিসোর্টে সেচ্ছা সেবকদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী এ আয়োজনের উদ্যোগ নেয় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, সেবা সংগঠন ও ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা।

যশোরের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছা সেবকরা এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে ছিল নৌকা ভ্রমণ, মতবিনিময় সভা ও নানা আনন্দঘন কার্যক্রম এবং মজাদার খাবার যা উপস্থিতিদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, “স্বেচ্ছাসেবকরা সবসময় অন্যদের সেবায় ব্যস্ত থাকে। এরই মাঝে নিজেরা নিজেকে সময় দেওয়ার জন্যই আজকের এই আয়োজন।”

ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিএম সাগর হোসাইন বলেন, “স্বেচ্ছাসেবীরা সমাজের নিঃস্বার্থ কর্মী। তাদের উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।”

অনুষ্ঠানে উপস্থিত সেচ্ছাসেবকরা বলেন, “এ ধরনের আয়োজন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে। কর্মব্যস্ত জীবনের মাঝেও এমন আনন্দঘন পরিবেশ আমাদের নতুনভাবে কাজ করার প্রেরণা জোগায়।”

তারা আরও বলেন, “সমাজের কল্যাণে কাজ করতে গেলে একতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ঈদ পুনর্মিলনী আমাদের সেই বন্ধনকে আরও শক্তিশালী করেছে।”

বুকভরা বাঁওড় কেন্দ্রীক রিসোর্ট এর মালিক ইটালি প্রবাসী হাফিজুর রহমান নিজেও একজন স্বেচ্ছাসেবক।

দিনব্যাপী এই আয়োজন উপলক্ষে তিনি রিসোর্টটি স্বেচ্ছা সেবকদের জন্য উন্মুক্ত করে দেন। আনন্দঘন পরিবেশে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

যশোরে আনন্দঘন পরিবেশে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট: ০৬:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬