শিরোনাম:
যশোরে পুলিশের বিশেষ অভিযানে চোরাই বাইসাইকেল, গাঁজা ও ছুরি উদ্ধার, ২ জন গ্রেফতার
নিউজ ডেস্ক
- আপডেট: ১১:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ১৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের কোতয়ালী মডেল থানার পুলিশ বিশেষ অভিযানে চোরাই ১০টি বাইসাইকেল, ২৪ পুরিয়া গাঁজা এবং ১টি স্টীলের ফোল্ডিং চাকু উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, (৭ মার্চ ২০২৬) রাত ১টা ৩৫ মিনিটে এসআই মোঃ আনিছুর রহমান খান নেতৃত্বে একটি দল যশোরের ষষ্টিতলা গ্রামের মোঃ বাপ্পি মোল্যার বাড়িতে অভিযান চালায়। অভিযানে চোরাই মালামালসহ মোঃ বাপ্পি মোল্যা (৪২) এবং শিশু বাপ্পি মোল্যা (১৩) আটক হন।
শনিবার আটক দুইজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। শিশুকেও শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে এবং প্রাপ্ত বয়স্ক আসামী মোঃ বাপ্পি মোল্যা (৪২) আদালতে হস্তান্তর করা হয়েছে।




















