০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে উইনিক্স সিরাপ ও মোটর সাইকেলসহ দুইজন আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে একটি উইনিক্স সিরাপ ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে।

বুধবার দিবাগত রাতে (১৭ জুন,২০২৬) সীমান্তবর্তী পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— যশোরের ঝিকরগাছা থানার ঝিকরগাছা গ্রামের মৃত বশির আহমেদ এর ছেলে শরিফ আহমেদ (২৩), অপরজন লক্ষীপুর গ্রামের মৃত আতিয়ার রহমান এর ছেলে তৈমুর হাসান (৩৪)।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি উইনিক্স সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পরে আটক দুইজনকে মামলার আলামতসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে উইনিক্স সিরাপ ও মোটর সাইকেলসহ দুইজন আটক

আপডেট: ০৩:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬