০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

শার্শার বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ আসামির জামিন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলা বিএনপির জেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুসহ একটি মামলার ৬ আসামিকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (১৭ জুন,২০২৬) দুপুরে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (শার্শা আমলী আদালত) আছাদুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

আদালত ও মামলা-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ মে বিকেলে শার্শা উপজেলার শ্যামলাগাছি গেট এলাকায় স্থানীয় একটি চায়ের দোকানের সামনে পুলিশ সদস্য মামুন হাসান জুয়েলের সঙ্গে টিটোন ও পিন্টু নামের দুই যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, ঘটনার খবর পেয়ে অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয় বলেও তারা জানান।

ঘটনার পর প্রথমে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে গত (৪ জুন) রাতে পৃথক একটি মামলা দায়ের করা হলে ওই মামলায় অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুসহ ৬ জনকে আসামি করা হয়।

বুধবার মামলাটির শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা আদালতে বিভিন্ন নথিপত্র ও সাক্ষীদের হলফনামা উপস্থাপন করেন। হলফনামায় দুই সাক্ষী উল্লেখ করেন, ঘটনার সময় অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এছাড়া তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে হলফনামায় উল্লেখ করা হয়।

পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুসহ মামলার সব আসামির জামিন মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

শার্শার বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ আসামির জামিন

আপডেট: ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬