মণিরামপুরে এমপি গাজী এনামুলকে সংবর্ধনা
- আপডেট: ১১:৩৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২

নিজস্ব প্রতিবেদকঃ যশোর-৫ মণিরামপুর আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন, উপজেলার সকল অবহেলিত বিষয়গুলোর স্বচিত্র পত্রিকার পাতায় বেশি করে তুলে ধরুন। এমনকি আমার ভুলগুলো তুলে ধরে আমাকেও শুধরানো সুযোগ করে দিবেন।
আমি মণিরামপুর উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করে একটি সুখী-সমৃদ্ধশালী উন্নয়নমুখী মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।
সোমবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তন হলরুমে মণিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে নব-নির্বাচিত সংসদ সদস্য ও প্রেসক্লাবের দাতা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক-কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিকগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীমহল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে এবং বারবার নির্বাচিত সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ফজলুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক খলিলুর রহমান, নায়েবে আমীর মহিউল ইসলাম, লিয়াকত আলী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আহসান হাবিব লিটন, শামিম আক্তার, পৌর জামায়াতের সভাপতি অধ্যাপক আব্দুল বারী এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আযম প্রমুখ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন গাজী এনামুল হক এমপি।






















