০২:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, যশোরে ডিবির অভিযানে যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ৪৬

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ফেসবুকের অজ্ঞাতনামা আইডি ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি মোঃ সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১)। তিনি যশোর সদর উপজেলার কোতয়ালী থানার বড় বালিয়াডাঙ্গা গ্রামের মোঃ রফিকুল ইসলাম বাবলুর ছেলে।

ডিবি সূত্র জানায়, ভুক্তভোগী মোঃ সেলিম (৩৫) তিন মাস আগে কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বোনের সঙ্গে পরিচিত হয়ে কৌশলে অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে। পরে ওই ব্যক্তি বাদীর বোন এবং তার ১৩ বছর বয়সী কন্যার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা দাবি করে ব্ল্যাকমেইল করতে থাকে।

বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে যশোর জেলার পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে রহস্য উদঘাটনের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী’র নেতৃত্বে এসআই শিবু মন্ডল, এএসআই গৌরাঙ্গ মন্ডলসহ সঙ্গীয় ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

রোববার (১৮ জানুয়ারি ২০২৫) রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে যশোর শহরের রেলরোড-শংকরপুরগামী ইসহাক সড়কের রামকৃষ্ণ আশ্রমের সামনে পাকা রাস্তা থেকে অভিযুক্ত সাজ্জাদুল ইসলাম বন্ধনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। এ সময় তার কাছ থেকে একটি Oppo A16 মডেলের মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে রোববারই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, যশোরে ডিবির অভিযানে যুবক গ্রেফতার

আপডেট: ১১:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬