পিতার বিক্রি করা জমি জোরপূর্বক দখল নিলো ছেলেরা
- আপডেট: ০৬:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ১২৯

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌরসভার পুরন্দরপুর মৌজায় পিতার বিক্রি করা জমি ক্রেতার কাছ থেকে জোরপূর্বক দখল করা এবং জমির গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে প্রতিকার পেতে জমির মালিক ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩ এর অধীনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার সুত্রে জানা যায়, ঝিকরগাছার বামনালি গ্রামের মৃত হজরত আলী ঢালীর পুত্র আহম্মেদ ঢালী (৬৫) ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের মৃত সৈয়দ আলী ওরফে মানিক মোড়ল এর পুত্র মোনছের আলীর কাছ থেকে ২০১১ সালে ৫৯৮৪ নম্বর রেজিঃ কবলা দলিল মুলে ১৫ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। মোনছের আলীর মৃত্যুর পর ২০২৫ সালের ডিসেম্বর মাসের ১৮ তারিখে তার ৪ ছেলে কোবাদ আলী (৫৫), ইবাদ আলী (৫২), বাবুল ওরফ বেবুল (৩৫), জমিরুল (৩৫) এবং তাদের ভাগ্নে রনি (৩২) হঠাৎ করেই উক্ত জমির ওপর অবস্থিত প্রায় দেড় লক্ষ টাকা মুল্যের গাছপালা কেটে দখল করে নেন। বর্তমানে যশোর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন এ সংক্রান্ত মামলাটি তদন্ত করছে।
মোনছের আলীর ছেলে বাবুল ওরফে বেবুল বলেন, রেকর্ড অনুযায়ী উক্ত জমি আমার পিতার নামে আছে। ওয়ারেশ সুত্রে আমরা জমির দখল নিয়েছি।






















