ঝিকরগাছায় নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট: ১০:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৫০

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন পুরাতন বাজারে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় শহীদ নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপি নেতা মোশারফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন (যশোর-২) ঝিকরগাছা চৌগাছা আসনের ধানের শীষ মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী দিন জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি-সন্ত্রাস মুক্ত, দারিদ্র্যমুক্ত, আধুনিক, বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ।এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রফেসর আমিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রফি উদ্দিন, রিকাব উদ্দিন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান আলী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আরমান হোসেন কাকন, মীর আফরোজ মনা, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফীজুর, মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আরাফাত কল্লোল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার নওয়াজিস ইসলাম রিয়েল, মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হাসান, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান আলী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটু, ঝিকরগাছা ইউনিয়ন বিএনপি’র সভাপতি দাউদ মোড়ল, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মিজানুর রহমান, শংকরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু, স্বেচ্ছাসেবক দলের তারেক মাহমুদ শরীফ, শহীদ মশিউর রহমান সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবউদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথি সাবিরা নাজমুল মুন্নি বেনিয়ালি বাজারে পৌঁছালে সেখানে অপেক্ষমান সহস্রাধিক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে নাভারন পুরাতন বাজারে পৌঁছান।




















