০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোরে মাদকবিরোধী অভিযানে ৪২ বোতল বিদেশি মদ ও ৫০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ৬৮

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বিকেলে দুই ভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২ বোতল বিদেশী মদ ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রথম গ্রেফতার আসামী মোঃ আসিফ হাসান (২৪), যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার জিয়ার শেখের ছেলে।

যশোর জেলার কোতয়ালী মডেল থানার যশোর-টু-মাগুরা মহাসড়কের রাজাপুর গ্রামের হামিয়ুচ্ছুন্নাহ ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার সামনে সোহাগ পরিবহন বাস তল্লাশীর সময় বাসের বি-১ সিটের যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় ৪২ বোতল বিদেশি মদ।

পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আসামী মোঃ আসিফ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

পরবর্তী অভিযানে যশোরের ঝিকরগাছা থানার দেউলী দক্ষিণ পাড়ার কবিরুলের ছেলে মোঃ পিয়াস হোসেন (২৭), কে গ্রামে নিজ বসতঘর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হন। উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, এই অভিযান অব্যাহত থাকবে এবং মাদক প্রবাহ রোধে কড়া নজর রাখা হবে।

Please Share This Post in Your Social Media

যশোরে মাদকবিরোধী অভিযানে ৪২ বোতল বিদেশি মদ ও ৫০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

আপডেট: ১১:০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫