০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় কম্বল–মোবাইলসহ চোরাচালান পণ্য আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ৬৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় কম্বল, শাল-চাদর ও মোবাইল ফোনসহ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৪ নভেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৭৮ হাজার টাকা।

বিজিবির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দে তারা সফলতা পাচ্ছেন।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আটককৃত সব পণ্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় কম্বল–মোবাইলসহ চোরাচালান পণ্য আটক

আপডেট: ০৯:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫